
বুধবার (২০ মে) সকাল ৮টার দিকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ।
বিমানবন্দর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভ্যন্তরীণ টার্মিনালে নজরদারি বাড়ানো হয়। পরে দুবাই থেকে আসা এক যাত্রী গ্রিন চ্যানেলের দিকে গেলে তাকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়।
আটকের পর তল্লাশি চালিয়ে তার শরীরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ কেজি ২২৮ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।
জানা গেছে, তামান্না মাইমুনা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২৪৮ ফ্লাইটে দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় পৌঁছান।
পরে উদ্ধার হওয়া স্বর্ণসহ ওই যাত্রীকে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।