ঢাকা | বঙ্গাব্দ

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধরা পড়ল অনিয়ম

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 27, 2026 ইং
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধরা পড়ল অনিয়ম ছবির ক্যাপশন:
ad728

হবিগঞ্জ শহরের বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জামাল উদ্দিন।
অভিযানে সবুজবাগ এলাকার স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারকে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম ও অপরিচ্ছন্নতার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। রাজনগর এলাকার সিটি ডায়াগনস্টিক সেন্টারকে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার এবং বর্জ্য ও ওষুধ ব্যবস্থাপনায় ত্রুটির কারণে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া বেবিস্ট্যান্ড এলাকার আপন ডায়াগনস্টিক সেন্টারকে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার ও প্রশিক্ষিত মেডিকেল টেকনোলজিস্ট না থাকায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।

সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস জানান, নিয়মিত তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ১৫ দিনের মধ্যে অনিয়ম সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : অনলাইন ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খুলনায় বিএনপি কার্যালয়ে ঢুকে গুলি, যুবদল নেতাসহ আহত ২

খুলনায় বিএনপি কার্যালয়ে ঢুকে গুলি, যুবদল নেতাসহ আহত ২