বগুড়ার -এ আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আল-কুরআন একাডেমিক স্কুলের বার্ষিক বনভোজন ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান। শনিবার (১৬ মে) -এ দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাওলানা আব্দুল আলীমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব হাফেজ মোহাম্মদ আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের পরিবেশিত ইসলামী সাংস্কৃতিক পরিবেশনা, কুরআন তেলাওয়াত ও বিভিন্ন প্রতিযোগিতা উপভোগ করেন। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজন হয়ে ওঠে উৎসবমুখর।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুস শুকুর বলেন, “আল-কুরআন একাডেমিক স্কুল সাধারণ ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে গড়ে ওঠা একটি ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান। ধুনটে যোগদানের পর থেকেই বিভিন্ন মানুষের মুখে এ প্রতিষ্ঠানের প্রশংসা শুনেছি। আজ সরেজমিনে এসে শিক্ষার্থীদের শৃঙ্খলা, মেধা ও সুন্দর আচরণ দেখে আমি সত্যিই মুগ্ধ।”
তিনি আরও বলেন, একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান শুধু পাঠদানই নয়, শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে সহায়ক।
দিনব্যাপী আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।