বিশ্বনাথ প্রতিনিধি, আফজাল মিয়া:
পবিত্র ঈদুল আজহার তৃতীয় দিনেও সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছে ব্রিটিশ চান্দশির কাপন ট্রাস্ট ইউকে।
আর্তমানবতার সেবা এবং এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত এই ট্রাস্টের উদ্যোগে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও পূর্ব চান্দশির কাপন, যাহারগাঁও, সত্তিশ, উত্তর ও দক্ষিণ নোয়াগাঁও এবং দূর্যা কাফন এলাকার প্রায় ৭০০টি অসচ্ছল পরিবারের মধ্যে কোরবানির মাংস বিতরণ করা হয়।
মাংস বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন নিজাম উদ্দিন, ট্রাস্টি মুজিব আহমদ মনির, ফারুক মিয়া, সাদেক মিয়া, ট্রাস্টি সুফি মিয়া, সায়েফ আহমেদ শায়েখ ও শামসুল ইসলাম মমিন।
এ সময় স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন শাহিন মিয়া, ইমরান আমিন, রুমান আমিন, জাকির আহমদ, এমদাদ আহমেদ, সুজন ইফতেখার, জাবেদ, নাঈম, কাউসার ও আনজুর খান। এছাড়া এলাকার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিও উপস্থিত ছিলেন।
স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় সুশৃঙ্খলভাবে মাংস বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়। ট্রাস্টের নেতৃবৃন্দ জানান, এলাকার মানুষের কল্যাণে এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।