ঢাকা | বঙ্গাব্দ

কাপাসিয়ায় পাঁচ খুনের ঘটনায় তোলপাড়,

  • নিউজ প্রকাশের তারিখ : May 9, 2026 ইং
কাপাসিয়ায় পাঁচ খুনের ঘটনায় তোলপাড়, ছবির ক্যাপশন:
ad728


গাজীপুরের কাপাসিয়া উপজেলায় প্রবাসীর স্ত্রী ও সন্তানসহ পাঁচজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৮ মে) রাতে উপজেলার রাউতকোনা গ্রামে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বাড়ির ভেতরে রক্তাক্ত অবস্থায় একাধিক মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে কাপাসিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে প্রবাসী মনিরের স্ত্রী ও সন্তান রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে অন্য নিহতদের পূর্ণ পরিচয় নিশ্চিত করা যায়নি।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর আলম বলেন, “বাড়ির ভেতর থেকে পাঁচজনের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”

এদিকে একসঙ্গে পাঁচজনকে হত্যার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের পরিবেশ বিরাজ করছে। হত্যাকাণ্ডের পেছনে পারিবারিক বিরোধ, ডাকাতি নাকি অন্য কোনো কারণ রয়েছে—তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ জানায়, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।


নিউজটি পোস্ট করেছেন : অনলাইন ডেস্ক

কমেন্ট বক্স
কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় শাড়ি ও থ্রি-প

কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় শাড়ি ও থ্রি-প