: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বৈশ্বিক অর্থায়ন ঘাটতি মোকাবিলা এবং একটি ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক আর্থিক কাঠামো গড়ে তুলতে জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার সদরদপ্তরে অনুষ্ঠিত -এর সাধারণ বিতর্কে এ আহ্বান জানান সংস্থাটিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ।
তিনি বলেন, চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা, উন্নয়ন সহায়তা কমে যাওয়া, জলবায়ু পরিবর্তনের প্রভাব, বাণিজ্য প্রতিবন্ধকতা এবং জ্বালানি খাতের অনিশ্চয়তা উন্নয়নশীল দেশগুলোর নীতিগত পরিসর সংকুচিত করছে।
এ পরিস্থিতিতে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ প্রক্রিয়া টেকসই ও মসৃণ করতে প্রস্তুতিকাল বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বাংলাদেশ।
সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, দেশের সাম্প্রতিক রাজনৈতিক ও অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়ায় সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা, ব্যবসায়িক আস্থা পুনর্গঠন, ব্যাংকিং খাত শক্তিশালী করা এবং বিনিয়োগ বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, ঋণের ব্যয় হ্রাস, অকার্যকর অবকাঠামো ঋণ এড়ানো এবং প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে উৎপাদনশীল খাতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বাড়ানো জরুরি।
একই সঙ্গে বৈশ্বিক আর্থিক ব্যবস্থাকে আরও প্রতিনিধিত্বশীল করা, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা, ক্ষয়ক্ষতি মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং পাচার হওয়া সম্পদ ফেরত দেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।