ঢাকা | বঙ্গাব্দ

সাবেক তহসিলদার নুরুল আমিনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 29, 2026 ইং
সাবেক তহসিলদার নুরুল আমিনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ছবির ক্যাপশন:
ad728

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ সদর উপজেলার হালুয়ারগাঁও গ্রামে সাবেক তহসিলদার নুরুল আমিনের বিরুদ্ধে অপপ্রচার ও মানহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় এক ব্যক্তিসহ কয়েকজনের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ করেছেন তিনি।
অভিযোগ সূত্রে জানা যায়, জলিলপুর মৌজার ২৪৫৭ দাগের ৯৫৯ খতিয়ানভুক্ত জমি ক্রয় সূত্রে মালিকানা লাভ করেন নুরুল আমিন এবং দীর্ঘ প্রায় দুই দশকের বেশি সময় ধরে তিনি জমিটি ভোগদখল করে আসছেন। জমিতে গাছ লাগানো, মাটি ভরাট ও কৃষিকাজ পরিচালনা করা হচ্ছিল বলে দাবি করা হয়েছে।
সম্প্রতি নিজ বাড়িতে যাতায়াতের সুবিধার্থে জমির ওপর সিমেন্টের রাস্তা নির্মাণকাজ শুরু করলে পার্শ্ববর্তী গ্রামের ফজলুল হক চান মিয়া ও তার সহযোগীরা কাজে বাধা দেন বলে অভিযোগ ওঠে। এ সময় কাজ বন্ধ করে দেওয়া এবং হুমকি-ধমকি দেওয়ার ঘটনাও ঘটে বলে দাবি ভুক্তভোগীর।
নুরুল আমিন অভিযোগ করেন, পরবর্তীতে তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে, যা তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করেছে।
তিনি বলেন, “আমি জমির বৈধ মালিক। দীর্ঘদিন কোনো বিরোধ ছিল না। রাস্তার কাজ শুরু করার পর পরিকল্পিতভাবে বাধা দেওয়া হচ্ছে এবং আমাকে হেয় করতে অপপ্রচার চালানো হচ্ছে।”
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

নিউজটি পোস্ট করেছেন : অনলাইন ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বাক্ষর জালিয়াতিতে ফেঁসে অপসারণের মুখে ভূমি কর্মকর্তা

স্বাক্ষর জালিয়াতিতে ফেঁসে অপসারণের মুখে ভূমি কর্মকর্তা