ঢাকা | বঙ্গাব্দ

অর্থের অভাবে নয়, অধিকারেই বিচার—অসচ্ছল মানুষের পাশে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা: প্রধানমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 29, 2026 ইং
অর্থের অভাবে নয়, অধিকারেই বিচার—অসচ্ছল মানুষের পাশে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা: প্রধানমন্ত্রী ছবির ক্যাপশন:
ad728


রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, অর্থের অভাবে কোনো নাগরিক যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন—এটাই সরকারের অঙ্গীকার। অসচ্ছল ও প্রান্তিক মানুষের জন্য আইনগত সহায়তা কার্যক্রমকে আরও সহজ ও কার্যকর করতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ চলছে।

প্রধানমন্ত্রী জানান, সংবিধান অনুযায়ী দেশের প্রতিটি নাগরিক সমান অধিকারভোগী। তাই বিচারপ্রাপ্তি কোনোভাবেই আর্থিক সক্ষমতার ওপর নির্ভর করতে পারে না।

তিনি আরও বলেন, লিগ্যাল এইড কার্যক্রম জোরদার করা হয়েছে এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার মাধ্যমে দ্রুত ও স্বল্প ব্যয়ে ন্যায়বিচার নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সেরা প্যানেল আইনজীবী হিসেবে ঢাকার সায়েম খান ও রাজশাহীর নীলিমা বিশ্বাসকে সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি সমাজসেবামূলক অবদানের স্বীকৃতি হিসেবে ব্র্যাককে সম্মাননা দেওয়া হয়।

শেষে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রের প্রতি আস্থা রেখে সবাইকে একটি মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে এগিয়ে আসতে হবে।


নিউজটি পোস্ট করেছেন : অনলাইন ডেস্ক

কমেন্ট বক্স
রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন