ঢাকা | বঙ্গাব্দ

কুমিল্লার তিতাসে র‍্যাবের অভিযানে ১০০ কেজি গাঁজাসহ আটক ২

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 30, 2026 ইং
কুমিল্লার তিতাসে র‍্যাবের অভিযানে ১০০ কেজি গাঁজাসহ আটক ২ ছবির ক্যাপশন:
ad728


কুমিল্লার তিতাস উপজেলায় র‍্যাবের বিশেষ অভিযানে ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

বুধবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল তিতাস থানাধীন আড়াইরকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে একটি প্রাইভেটকার তল্লাশি করে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয় এবং দুইজনকে আটক করা হয়।

আটকরা হলেন—নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার দেওলি চওড়াপাড়া এলাকার গোলজার হোসেনের ছেলে মোহাম্মদ রানা (৪২) এবং দক্ষিণ লক্ষণখোলা এলাকার শহিদ মিয়ার ছেলে মো. রাহাত (২৩)।

র‍্যাব সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিল।

আটক আসামিদের বিরুদ্ধে তিতাস থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের থানাপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।


নিউজটি পোস্ট করেছেন : অনলাইন ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউমার্কেটে গুলিতে ‘শীর্ষ সন্ত্রাসী’ টিটন নিহত, মোটরসাইকেলে

নিউমার্কেটে গুলিতে ‘শীর্ষ সন্ত্রাসী’ টিটন নিহত, মোটরসাইকেলে