ঢাকা | বঙ্গাব্দ

টেকনাফ সমুদ্রে যৌথ অভিযান, জব্দ ২ হাজার ৪০০ বস্তা সিমেন্ট

  • নিউজ প্রকাশের তারিখ : May 17, 2026 ইং
টেকনাফ সমুদ্রে যৌথ অভিযান, জব্দ ২ হাজার ৪০০ বস্তা সিমেন্ট ছবির ক্যাপশন:
ad728


কক্সবাজারের টেকনাফে মিয়ানমারে পাচারের সময় ২ হাজার ৪০০ বস্তা সিমেন্ট জব্দ করেছে কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ দল। এ ঘটনায় তিনটি ট্রলারসহ ৩৩ জনকে আটক করা হয়েছে।

রোববার দুপুরে শাহপরীর দ্বীপ জেটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাবির আলম সুমন জানান, শনিবার সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালানো হয়।

তিনি বলেন, অভিযানের সময় সন্দেহজনক তিনটি ট্রলার থামিয়ে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া প্রায় ১৬ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ২ হাজার ৪০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। একই সঙ্গে আটক করা হয় ৩৩ জনকে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, মাছ ধরার ট্রলারে করে হাতিয়া ও সন্দ্বীপের বিভিন্ন এলাকা থেকে সিমেন্ট সংগ্রহ করে মিয়ানমারের নির্দিষ্ট গন্তব্যে নেওয়া হচ্ছিল।

কোস্টগার্ড জানিয়েছে, জব্দ করা সিমেন্ট, ট্রলার এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি সীমান্ত এলাকায় পাচার ও চোরাচালান রোধে ভবিষ্যতেও যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনী।

নিউজটি পোস্ট করেছেন : অনলাইন ডেস্ক

কমেন্ট বক্স
রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন