ঢাকা | বঙ্গাব্দ

তিতাস গ্যাসের ময়মনসিংহ কার্যালয়ে সরকারি মাঠে কৃষি কার্যক্রম নিয়ে অনিয়মের অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 29, 2026 ইং
তিতাস গ্যাসের ময়মনসিংহ কার্যালয়ে সরকারি মাঠে কৃষি কার্যক্রম নিয়ে অনিয়মের অভিযোগ ছবির ক্যাপশন:
ad728



রাষ্ট্রায়ত্ত তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের সরকারি মাঠ ব্যবহার করে অননুমোদিত কৃষি কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কার্যালয় প্রাঙ্গণের সরকারি মালিকানাধীন খোলা মাঠ দীর্ঘদিন ধরে ধান, সবজি ও মাছ চাষে ব্যবহৃত হচ্ছে। এতে কয়েকজন কর্মচারী ব্যক্তিগতভাবে আর্থিক সুবিধা নিচ্ছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

অভিযোগের তীর নিলুফা, সেলিম ও মনির নামে কয়েকজন কর্মচারীর দিকে, যারা এই কার্যক্রম পরিচালনায় যুক্ত বলে দাবি করা হয়েছে। তবে এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের অভিযোগ, কোনো সরকারি অনুমোদন ছাড়াই প্রভাব খাটিয়ে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহারের শামিল। এ ঘটনায় প্রশাসনিক নজরদারি ও জবাবদিহি নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে তিতাস গ্যাসের ডেপুটি জেনারেল ম্যানেজার (প্রশাসন) সাধন রায় কোনো মন্তব্য দিতে রাজি হননি। অন্যদিকে সংশ্লিষ্ট কার্যালয়ের ম্যানেজার মাকসুদুজ্জামান পাঠান ভবিষ্যতে অননুমোদিত কার্যক্রম বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

এ ছাড়া একই কার্যালয়ে কাঁটাতার চুরিসহ অবৈধ গ্যাস সংযোগ ও অন্যান্য অনিয়মের অভিযোগও স্থানীয়ভাবে আলোচনায় এসেছে। তবে এসব বিষয়ে এখনো কোনো তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি।

স্থানীয় সচেতন মহল দ্রুত নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : অনলাইন ডেস্ক

কমেন্ট বক্স
শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে সরকারি চিকিৎসক আটক

শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে সরকারি চিকিৎসক আটক