‘’
চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে -র আংগারিয়া ইউনিয়নের সিঙ্গাইরা এলাকায়। শুক্রবার ভোরে ঘটে যাওয়া এ ঘটনা আবারও জনতার হাতে আইন তুলে নেওয়ার ভয়াবহ প্রবণতাকে সামনে এনেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে এক ব্যক্তি ইমান আলী মোল্লার বাড়িতে প্রবেশ করলে তাকে চোর সন্দেহ করা হয়। পরিবারের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে আটক করে। পরে উত্তেজিত জনতা তাকে শিকল দিয়ে বেঁধে বেধড়ক মারধর করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়।
দুপুরের দিকে স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে -এ নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মিতু আক্তার জানান, গুরুতর অবস্থায় আনার পর চিকিৎসা শুরু হলেও এক ঘণ্টার মধ্যেই তিনি মারা যান।
নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। একাধিকবার আঙুলের ছাপ নেওয়া হলেও পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সূত্র জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বলেন, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনায় আবারও প্রশ্ন উঠেছে—চোর সন্দেহ হলেই কি জনতার হাতে শাস্তি দেওয়া বৈধ? আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা সমাজে ন্যায়বিচারের বদলে অনিশ্চয়তা ও সহিংসতাকেই বাড়িয়ে তুলছে। একজন ব্যক্তি অপরাধী হলেও তার বিচার রাষ্ট্রীয় আইন ও আদালতের মাধ্যমেই হওয়া উচিত—এটাই সভ্য সমাজের মৌলিক নীতি।