ঢাকা | বঙ্গাব্দ

নরসিংদীতে শিশুর রহস্যজনক মৃত্যু, নির্যাতনের অভিযোগে চাঞ্চল্য

  • নিউজ প্রকাশের তারিখ : May 9, 2026 ইং
নরসিংদীতে শিশুর রহস্যজনক মৃত্যু, নির্যাতনের অভিযোগে চাঞ্চল্য ছবির ক্যাপশন:
ad728


নরসিংদীর পলাশ উপজেলা এলাকায় পায়ুপথে বাতাস ঢুকিয়ে নির্যাতনের অভিযোগে রামিম (৯) নামে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার উপজেলার গজারিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রামিম চড়কারারদী গ্রামের রিপন মিয়ার ছেলে।

স্বজনদের অভিযোগ, সকালে দাদার ঢেউটিনের দোকানে যাওয়ার পর খেলতে খেলতে পাশের একটি রিকশা ও ইজিবাইক গ্যারেজে যায় রামিম। সেখানে কয়েকজন তাকে মেশিনের সাহায্যে পায়ুপথে বাতাস ঢুকিয়ে নির্যাতন করে। এতে তার পেট ফুলে যায় এবং গুরুতর অসুস্থ হয়ে পড়ে সে। চিৎকার শুনে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নরসিংদী জেলা হাসপাতালে নেয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকার উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

তথ্য বলছে, রামিম মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিল এবং প্রায়ই বাজারে ব্যবসায়ীদের সঙ্গে সময় কাটাত। স্থানীয় ব্যবসায়ীরা জানান, শিশুটি সবার পরিচিত ও শান্ত স্বভাবের ছিল।

গজারিয়া বাজারের ব্যবসায়ী জসিম উদ্দিন বলেন, “রামিম সারাদিন বাজারেই থাকত। তার মৃত্যুতে আমরা শোকাহত। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

এদিকে মরদেহ বাড়িতে পৌঁছালে শোকের মাতম নেমে আসে পরিবারে। কান্নাজড়িত কণ্ঠে রামিমের মা খাদিজা বেগম বলেন, “আমার সন্তানকে যারা এভাবে মেরেছে, আমি তাদের বিচার চাই।” বাবা রিপন মিয়াও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

অভিযোগ উঠছে, ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তবে এ ঘটনায় এখনো আনুষ্ঠানিকভাবে মামলা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

শাহেদ আল-মামুন বলেন, ঘটনার পর থেকেই অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।


নিউজটি পোস্ট করেছেন : অনলাইন ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক