ঢাকা | বঙ্গাব্দ

রাজধানীর মহাখালীতে প্রকাশ্যে গুলি, আহত হাসপাতালকর্মী

  • নিউজ প্রকাশের তারিখ : May 9, 2026 ইং
রাজধানীর মহাখালীতে প্রকাশ্যে গুলি, আহত হাসপাতালকর্মী ছবির ক্যাপশন:
ad728


নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মহাখালী এলাকায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে রফিকুল ইসলাম নামে এক হাসপাতালকর্মী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ মে) রাত সাড়ে ১০টার দিকে মহাখালীর পুরোনো কাঁচাবাজারের সামনে এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

আহতের স্বজনরা জানান, রাতে কাঁচাবাজার এলাকার সামনে দাঁড়িয়ে ছিলেন রফিকুল ইসলাম। এ সময় পাঁচ থেকে ছয়জন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে এলোপাতাড়ি গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় একটি গুলি তার বাম উরুতে লাগে।

রফিকুল ইসলামের বোন রাশেদা জানান, হামলার পেছনের কারণ সম্পর্কে তারা কিছু জানেন না।

স্বজনদের তথ্য অনুযায়ী, আহত রফিকুল ইসলাম বরগুনা সদর উপজেলার ঘরবাড়িয়া এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি রাজধানীর মিরপুর এলাকার একটি ডেন্টাল হাসপাতালে আউটসোর্সিং কর্মচারী হিসেবে কর্মরত এবং বর্তমানে মহাখালী এলাকায় বসবাস করছেন।

পুলিশ জানিয়েছে, হামলার কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।


নিউজটি পোস্ট করেছেন : অনলাইন ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঘুষ নেওয়ার দায়ে সাবেক সমবায় কর্মকর্তার ৫ বছরের কারাদণ্ড

ঘুষ নেওয়ার দায়ে সাবেক সমবায় কর্মকর্তার ৫ বছরের কারাদণ্ড