ঢাকা | বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গাঁজা গাছসহ যুবক গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : May 4, 2026 ইং
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গাঁজা গাছসহ যুবক গ্রেপ্তার ছবির ক্যাপশন:
ad728



কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজা গাছসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২ মে) ভোররাত প্রায় ৪টা ১০ মিনিটের দিকে উপজেলার ১নং মাধবপুর ইউনিয়নের ষাইটশালা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত আবুল কাশেম (২৫) একই গ্রামের মো. শাহজাহানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আবুল কাশেমের বসতবাড়ির উঠান থেকে একটি গাঁজা গাছ উদ্ধার করেন। এ সময় তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামিকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : অনলাইন ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও