ঢাকা | বঙ্গাব্দ

ঈদযাত্রায় ৪ দিনে যমুনা সেতুতে টোল আদায় ১৪ কোটি টাকা

  • নিউজ প্রকাশের তারিখ : May 30, 2026 ইং
ঈদযাত্রায় ৪ দিনে যমুনা সেতুতে টোল আদায় ১৪ কোটি টাকা ছবির ক্যাপশন:
ad728


ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রায় দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সড়কপথ দিয়ে চার দিনে প্রায় দুই লাখ যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১৪ কোটি ১৬ লাখ ৮৯ হাজার ৯০০ টাকা।

যমুনা সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ২৪ মে থেকে ২৭ মে রাত ১২টা পর্যন্ত ছোট-বড় মিলিয়ে মোট ১ লাখ ৯৫ হাজার ২৯৩টি যানবাহন সেতু পার হয়েছে।

সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন।

তথ্য অনুযায়ী, ঈদযাত্রার প্রথম দিন ২৪ মে সেতু দিয়ে ৩৯ হাজার ৯১৯টি যানবাহন চলাচল করে। সেদিন টোল আদায় হয় ৩ কোটি ১৫ লাখ ৩১ হাজার ১০০ টাকা। এর মধ্যে উত্তরবঙ্গগামী যানবাহন ছিল ২২ হাজার ১১২টি এবং ঢাকামুখী ছিল ১৭ হাজার ৮০৭টি।

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদকে সামনে রেখে যানবাহনের চাপ আরও বাড়তে পারে। এজন্য টোল প্লাজায় অতিরিক্ত জনবল ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : অনলাইন ডেস্ক

কমেন্ট বক্স